• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রসিক নির্বাচন : লাঙ্গল এগিয়ে, দ্বিতীয় হাতপাখা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৯:২৭
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৯:২৭

966636

রসিক নির্বাচন : লাঙ্গল এগিয়ে, দ্বিতীয় হাতপাখা

রংপুর সিটি কর্পোরেশনের ৫২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ভোট পড়েছে ৫৯ হাজার ৮৩৭। এতে এগিয়ে আছেন লাঙ্গল প্রতিকের ভোটপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাফ। তিনি ৩০ হাজার ৮৯১ ভোট পেয়েছেন। আমিরুল পিয়াল হাতপাখা প্রতিক নিয়ে ১০ হাজার ৮৬০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার পর ভোট গণনা চলাকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক লতিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। এক্ষেত্রে লতিফুর রহমান হাতি মার্কা নিয়ে ৭ হাজার ১৮৩ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ৫ হাজার ১৩৯ ভোট।

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময় পার হলেও চলছে ভোটগ্রহণ। বিকেল সাড়ে চারটার পরও অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করায় সর্বশেষ তথ্য অনুযায়ী রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে। ঢাকার নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ধীর গতির কারণে ভোটগ্রহণে সময় লাগছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময়সীমা পার হওয়ার পর সাংবাদিকদের কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে। তুলনামূলকভাবে ইভিএমটা ব্যালটের চেয়ে স্লো। এখনো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ হতে রাত সাতটা আটটা হতে পারে। চারটা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ হয়েছে বলে অনুমেয়। ধীর গতি দুটো কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সব সময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com