বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পক্ষ থেকে গনমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন মেম্বার এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, মরহুম কামাল উদ্দিন মেম্বার আজীবন মানব সেবার মাধ্যমে সমাজের সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। একটি সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। তিনি সৎ, সাহসী ও সাচ্চা একজন জাতীয়তাবাদী সৈনিক। তার মৃত্যুতে দল ও সমাজ একজন নিবেদিত ব্যক্তিকে হারিয়েছে। মহান রাব্বুল আলামিন যাতে মরহুম কামাল উদ্দিন মেম্বারকে জান্নাতের উচ্চস্থানে আসীন করেন এই প্রার্থনা করছি।












