• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি কেবল ক্ষমতা দখলের লড়াই নয় : মিয়া নুরুদ্দিন অপু

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৮
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৮

960013

রাজনীতি কেবল ক্ষমতা দখলের লড়াই নয় : মিয়া নুরুদ্দিন অপু

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

ছবি : প্রতিনিধি
রাজনীতি কেবল ক্ষমতা দখলের লড়াই নয় বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, রাজনীতি মানুষের বিশ্বাস, আস্থা অর্জন এবং নৈতিকতার জায়গা। রাজনীতিতে টিকে থাকতে সততা, ন্যায়বোধ এবং জনগণের প্রতি দায়বদ্ধতাই সবচেয়ে বড় শক্তি।

গতকাল রোববার সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, আমি যেন মানুষকে দেওয়া কথা রাখতে পারি; ন্যায় ও সত্যের পথে অবিচল থাকতে পারি—এ অঙ্গীকারই আমি আমার পরিবারের কাছ থেকে চাই।

তিনি বলেন, বর্তমান সময়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তাই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই।

এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাই আমাকে আপনজনের মতো গ্রহণ করেছেন। আমি বিভাজনের রাজনীতি করি না। শরীয়তপুরের মানুষই আমার পরিবার। তাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

ধানের শীষের এই প্রার্থী বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি চাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে তরুণ সমাজ মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত থাকবে। ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হবেন না। সাধারণ মানুষ সন্ত্রাসের আতঙ্ক ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. এ এস কামাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিতুল গনি মিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন নান্টু খান প্রমুখ।

বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভার মাঠে আসেন। তাদের হাতে হাতে ছিল ব্যানার-ফেস্টুন। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয় পুরো এলাকা। সন্ধ্যা নামার আগেই মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com