• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুনে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৩:০৫
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৩:০৫

pic 1 5

রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুনে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক দোকান পুড়ে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
রবিবার (২৪ মার্চ) ভোর রাত সোয়া ৩ টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট-৩ কাঁচাবাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মার্কেটের শেডসহ শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, রাত সোয়া ৩টার দিকে কাঁচাবাজারের ভুঁইয়া মটর এন্ড পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে যায়। খবর পেয়ে রাত ৪ টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। পরে ডেমরা, আদমজী ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভুঁইয়া মটর এন্ড পার্টসের ৫ কোটি, খালেক মটর্সের ২ কোটি, জাহাঙ্গীর হার্ডওয়ারের দেড় কোটি, সালাম হার্ডওয়ারের ২ কোটি, আহাম্মদ হার্ডওয়ারের দেড় কোটি, খোরশেদ ইল্কেট্রিকের ৮০ লাখ, আব্দুল্লাহ কনফেকশনারীর ৩ লাখ, কমল, মাহাবুব, শরিফ মিয়া, মেহেদী হাসানের মুদি দোকানের প্রায় দেড় কোটি, মাহাবুব মিষ্টির দোকানের ১৫ লাখ, রহমান, শহিদুল্লাহ, পঙ্কজ, ইমরুল ও রুমানের ঔষদের দোকানের ২ কোটি, অনিল বাবু, মাসুম মিয়া ও মোরশের চালের গোডাউন, মোকারম মোল্লার রং বাজারসহ শতাধিক দোকান পুড়ে গেছে।
আব্দুল্লাহ কনফেকশনারীর মালিক দিল মোহাম্মদ জানান, গাউছিয়া কাঁচা বাজারের প্রায় অধিকাংশ ব্যবসায়ী পাইকারী মালামাল বিক্রি করেন। ঈদ ও রমজানকে ঘিরে সবাই মালামাল স্টক করে রেখেছিলেন। ভুঁইয়া মটর এন্ড পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরে মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও মার্কেটে টিন ও চালের গোডাউন, টায়ার টিউব, অটোমোবাইলস, খাবারের দোকান রয়েছে। এর আগেও রমজান মাসে এই মার্কেটটি আগুনে পুড়ে প্রায় ৩১ কোটি টাকার ক্ষতি হয়েছি। গত ১৩ মার্চ গাউছিয়া মার্কেটের পাশে ফার্ণিচার মার্কেটের ৯টি দোকান পুড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গাউছিয়া মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, এশিয়া মহাদেশের মধ্যে একক মালিকানাধীন সর্ববৃহৎ কাপড়ের মার্কেট ভুলতা গাউছিয়া। এই মার্কেটের আশপাশে আরো ১৪-১৫টি মার্কেট প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও রূপগঞ্জে ১৬টি প্রাইভেট হাসপাতালসহ পাঁচ শতাধিক ছোট-বড় গার্মেন্টস রয়েছে। কিন্তু দীর্ঘদিনের দাবির পরও রূপগঞ্জে কোনো ফায়ার ষ্টেশন নেই। রূপগঞ্জে ফায়ার ষ্টেশন না থাকায় প্রতিটি আগুনের ঘটনায় বড় ধরণের ক্ষতির সম্মুখিন হচ্ছে ব্যবসায়ীরা।
এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ ঘটনাস্থলে প্রেসব্রিফিং এ জানান, রবিবার ভোর রাত ৩টা ৩৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com