• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লড়াই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসো: মামুনুল হক

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৬:১৯
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৬:১৯

9666520 2

লড়াই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসো: মামুনুল হক

হবিগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, লড়াই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসো। আমরা আবু সাঈদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১০ দলীয় জোটের এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

মামুনুল হক বলেন, যদি কোনো মা-বোনের হিজাব নিয়ে টানাটানি করার দুঃসাহস দেখানো হয়, তাহলে দেশে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সাধ্য কোনো শক্তির থাকবে না।

তিনি বলেন, ‘কোনো নেতা বা দল কিংবা জোটকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলার ১৮ কোটি জনগণকে ক্ষমতার অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য। আধিপত্যবাদী শক্তি আর বাংলার মসনদ দখল করতে পারবে না।’

সংখ্যালঘুদের উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘প্রত্যেক ধর্মের মানুষকে যার যার হিস্যা বুঝিয়ে দেওয়া হবে। আমরা রাতের অন্ধকারে আপনাদের পাহাড়া দেব, দিনে আপনাদের সঙ্গ দেব। বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবে।’

মামুনুল হক বলেন, ‘ইসলামের নীতিমালা অনুযায়ী প্রাকৃতিক সম্পদ যেই এলাকার, আল্লাহর ফয়সালা মোতাবেক তার হক সেই এলাকার মানুষের। ১০ দলীয় জোট সরকার গঠন করলে রশিদপুর ও বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস সর্বপ্রথম নবীগঞ্জ-বাহুবল-হবিগঞ্জবাসীর চাহিদা পূরণ করবে। এরপর দেশের অন্য এলাকার চাহিদা পূরণ করা হবে।’

জনসভায় হবিগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মো. মশিউর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ জাহান আলী, হবিগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমাদ নূরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com