• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে গত তিনদিনে ৮ জন গ্রেফতার

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৩:৫২
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৩:৫২

96555896 17

শরীয়তপুরে গত তিনদিনে ৮ জন গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
ডেভিল হ্যান্ট এর আওতায় শরীয়তপুরে গত ৩ দিনে ৮ জন আওয়ামীলীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৫ জন , নড়িয়া উপজেলায় ১ জন , ভেদরগঞ্জে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৪দিন পূর্বে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার এলাকায় রাতের আধারে মাস্ক পরে আওয়ামীলীগের পক্ষে ঝটিকা মশাল মিছিল করার ঘটনায় পালং মডেল থানা পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন ডোমসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিল মাদবর, চিকন্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোক্তার বেপারী, শৌলপাড়া ইউনিয়নের যুবলীগকর্মী রাজিব ফকির ও রুবেল খান।এছাড়া ও শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গত ২০ এপ্রিল আওয়ামীলীগের পক্ষে কতিপয় এডভোকেট স্বারকলিপি দেয়ার পরথেকে শরীয়তপুরের প্রশাসন নড়েচড়ে বসে। এরপর থেকে আইন শৃংখলা বাহিনী বিভিন্ন এলাকায় ডেভিলদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছেন। এ অভিযানে মোট ৮জনকে গ্রেফতার করেছে।এরা হচ্ছে সদরের আবুল কালাম কবিরাজ,সখিপুরের মোঃ উমায়ের ওরফে মাসাদ বালা ,নড়িয়ার জাহাঙ্গীর মাল, ভেদরগঞ্জ এর আঃ বারেক ও রিয়াজ সরদার। সরকার ডেভিল হ্যান্ট ঘোষনা করার পর সারা দেশে অভিযানে শত সহ¯্র ডেভিলদেরকে গ্রেফতার করতে সক্ষম হলে ও শরীয়তপুরের বেলায় ছিল ভিন্ন। এ জেলায় সব ডেভিলরা শহরে স্বাভাবিক চলাফেরা কাজ কর্ম চালিয়ে যাচ্ছে। ফলে মানুষের মধ্যে একটা ভীতি ও শংকা দেখা দিয়েছে। গত ২০ এপ্রিলে রাতে ঝটিকা মিছিল ও দিনে স্বারকলিপি দেয়ার পর কিছুটা সক্রিয় হলেও অন্যান্য জেলার তুলনায় কিছুই না। শরীয়তপুর বাসি চায় ডেভিলদেরকে আইনের আওতায় আনা হোকে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, এ সব ঘটনার পরে আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com