• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে যুবদলের অফিসে সন্ত্রাসী হামলা, ভাংচুর

প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ১:৪১
আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ১:৪১

966698596

শরীয়তপুরে যুবদলের অফিসে সন্ত্রাসী হামলা, ভাংচুর

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর পৌর এলাকায় জেলা পরিষদের সামনে পৌরসভা যুবদলের অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ জেলা বিএনপির সাধারিন সম্পাদক নাসির উদ্দিন কালু সমর্থকদের বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ৮টায় জেলা বিএনপির সাধারিন সম্পাদক নাসির উদ্দিন কালু সরদার সমর্থক সালাম শাহ, খোকন মোল্যা সুমনও আওয়ামীলীগ কর্মী আতিক ঢালি সহ ৫০/৬০ জন স্বশস্ত্র সন্ত্রাসী শরীয়তপুর পৌর এলাকায় জেলা পরিষদের সামনে পৌরসভা যুবদলে অফিসে হামলা কওে ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা চেয়ার ,টেবিল, ২টি মাইক, ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় হামলাকারীরা নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। ভুক্তভোগীরা অভিযোগ করে বলছেন ২৭ অক্টোবর জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ এর সমর্থনে টিটু, রোকন , জব্বার খান রা মিছিল নিয়ে র‌্যালীতে যোগদান করায় ঈশান্বিত হয়ে নাসির উদ্দিন কালুর ঈন্দনে এ হামলা করেছে। তারা হামলাকারীদের বিচার দাবী করেন এবং এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com