• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে সাবেক এমপি মোজাম্মেলকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ১১:০০
আপডেট: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ১১:০০

9666325874 7

শরীয়তপুরে সাবেক এমপি মোজাম্মেলকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে নিজ দলীয় নেতাকর্মীরা। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টায় শরীয়তপুর জেলা শহরে এ ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে। বক্তারা বলেনগত নির্বাচনে বিএম মোজাম্মেল হক মনোনয়ন না পেয়ে গত ৪ বছরে শরীয়তপুরে আসেনি। নৌকার পক্ষে কাজ করাতো দূরের কথা নৌকায় ভোট দেয়নি। করোনায় মানুষের পাশে থাকেনি, বন্যায় পাশে থাকেনি। আগামী নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন আগে মায়ের কবর জিয়ারতের নাম করে এলাকায় এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিভিন্ন এলাকায় দাঙ্গা-হাঙ্গামা তৈরী করছে। আমরা বিএম মোজাম্মেল হককে অবাঞ্ছিত ঘোষণা করছি। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের হুমকিদাতা বিএম মোজাম্মেল হকের ঠাঁই শরীয়তপুরে হতে পারে না। তার নিজ ইউনিয়নে ও সন্ত্রাসীদের ইন্ধন দিচ্ছেন তিনি। পালং-জাজিরাকে উতপ্ত করার চেষ্টা করছেন তিনি ।এ মিছিলে অংশ নেয় জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী, ফারুক আহমেদ তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান রাশেদ প্রমুখ। এ ব্যাপারে সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com