• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শার্শা উপজেলা বিএনপির দুই সদস্যের সকল পদ স্থগিত

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ১:৫২
আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ১:৫২

BNP 3

শার্শা উপজেলা বিএনপির দুই সদস্যের সকল পদ স্থগিত

বেনাপোল প্রতিনিধি

সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শার্শা উপজেলা বিএনপির দুই সদস্যকে সদস্যপদসহ সকল পদ স্থগিত করে তাদের সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

রবিবার যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহতভাবে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন শান্তির প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ স্থগিত করে তার সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে। একই সাথে শার্শা ইউনিয়ন বিএনপি’র ১ম যুগ্ম সম্পাদক এখন থেকে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

আপরদিকে, একই সাথে শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আ. ওয়াহেদের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ স্থগিত করে তারও সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে। সেই সাথে শার্শা ইউনিয়ন বিএনপি’র ১ম সহ সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে।

এছাড়া এখন থেকে দলের কোন কার্যক্রমে তাদেরকে অংশগ্রহন করতে না দেওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com