• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাহরিয়ারের মৃত্যুতে মুখোমুখি রামেক-রাবি, উভয়ের মামলা নিল পুলিশ

প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ১০:৫৮
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ১০:৫৮

jpeg 27

শাহরিয়ারের মৃত্যুতে মুখোমুখি রামেক-রাবি, উভয়ের মামলা নিল পুলিশ

গোলাম মোস্তফা শাহরিয়ারের (২৩) মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সংশ্লিষ্টদের গণ্ডগোল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ একে-অপরের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করলে তা গ্রহণ করেছে পুলিশ। 

রবিবার সকাল ৯টার দিকে মামলার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা মাহেদুল ইসলাম।  এই কর্মকর্তা জানান, গত ১৯ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ভুত ঘটনায় মেডিকেল কর্তৃপক্ষ ও পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার জন্য থানায় যে অভিযোগ দিয়েছিল, তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এতে ২২ অক্টোবর গ্রহণকৃত রামেকের দায়ের করা মামলা নং ২৯ এবং ২৩ অক্টোবর গ্রহণকৃত বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলা নং ৩০। 

এর আগে, গত ১৯ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের উপর তলা থেকে পড়ে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম মোস্তাফা শাহরিয়ার। কিন্তু হাসপাতালে নেয়ার পর চিকিৎসা বিলম্ব ও অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন সহপাঠীরা। 

এ নিয়ে প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে হাসপাতাল সংশ্লিষ্টের ঝামেলা বাধে। ফলে উত্তেজিত শিক্ষার্থীরা মেডিকেলের জানালা ও বাহিরের কিছু টব ভেঙে ফেলে। কিন্তু পরক্ষণেই হাসপাতালের স্টাফ, ইন্টার্ন ও আনসাররা প্রায় ১০-১৫ জন শিক্ষার্থীকে রুমে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তাদের আঘাতে শিক্ষার্থীরা আহত হন এবং বর্তমানে তারা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় গত ২০ অক্টোবর হাসপাতাল স্টাফ, ইন্টার্ন ও সংশ্লিষ্টদের লাঞ্ছিত ও সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগ এনে অজ্ঞাতনামা রাবির ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন মেডিকেল কর্তৃপক্ষ। একই ঘটনায় গত ২২ অক্টোবর বিকেলে হাসপাতালে শিক্ষার্থী আহত করার বিচার চেয়ে মেডিকেল সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com