• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিশু ধর্ষণ মামলায় এমপি’র যাবজ্জীবন !

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ১২:২৪
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ১২:২৪

96669858

শিশু ধর্ষণ মামলায় এমপি’র যাবজ্জীবন !

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত তরিকুল ইসলাম ওরফে এমপি শৈলকুপার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে। গ্রামের মাুনষের কাছে তিনি এমপি নামেই বেশি পরিচিত। ধর্ষন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রয়ারি শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের ৫ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণ করে পার্শবর্তী ক্ষুদ্ররয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি। নির্যাতিতা পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী তরিকুল এমপিকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com