• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছে সরকার: দীপু মনি

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১০:০১
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১০:০১

9669869

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছে সরকার: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি

সমাজকল্যাণমন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা যে যাই হই না কেন, কে শিক্ষিত কে কম শিক্ষিত কে শহরে থাকে কে গ্রামের কে পুরুষ কে নারী কে তৃতীয় লিঙ্গ তা বিবেচ্য না। আমরা সবাই বাংলাদেশের সমান নাগরিক সমান মানুষ। সবাই মিলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো। আমরা আমাদের সরকার সবাইকে যার যার যোগ্যতা মত ব্যবস্থা করছে। সামাজিক বা অন্য কারণে যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে এগিয়ে আনার চেষ্টা চলছে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশেও সরকার রয়েছে ।

শনিবার (১৬ মার্চ) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আপনারা (হিজড়া) সামাজিকভাবে পিছিয়ে আছেন। সে জায়গা থেকে আপনাদেকে এগিয়ে নিতে হবে। আর সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত। আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দুর করে আপনাদের সামর্থানুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে।

মন্ত্রী উপস্থিত হিজড়াদের দাবির প্রেক্ষিতে বলেন, ‘আপনাদের প্রধান সমস্যা আবাসন। সেই সমস্যা সমাধানে আমরা জমি খুঁজছি। যেখানে আপনারা একসঙ্গে থাকবেন এবং একই সাথে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা আট উপজেলায় কতজন সংখ্যায় আছেন এবং কিভাবে থাকতে চান সেই তথ্য দিলে আমরা সেভাবে ব্যবস্থা নিব।’

দীপু মনি বলেন, ‘আপনাদের চিকিৎসার জন্য আপনারা সরসারি জেলা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও চিকিৎসার ব্যবস্থা হবে। প্রশিক্ষণ গ্রহণ করলে সংশ্লিষ্ট বিষয়ে সরঞ্জামের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দেয়া হবে। ইতোমধ্যে আপনাদের চাকুরীর জন্য অনেকেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি চাকরীর ক্ষেত্রে নিয়ম অনুসরন করে যদি আপনার যোগ্যতা অর্জন করেন তাহলে অবশ্যই চাকরি পাবেন।’

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত এমত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক ডকুমেন্টারি তুলে ধরেন এবং অনুষ্ঠান সঞ্চালন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা পুলিশের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীসহ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, পাবলিক প্রসিকিউটর এডভোকেট রঞ্জিত রায় চৌধুরীসহ আরো অনেকে।

উম্মুক্ত আলোচনায় হিজড়াদের পক্ষে বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য দেন, হিজড়াদের গুরুমা মৌসুমী, মাহমুদা মাঝি, হিজড়া তামান্না চৌধুরী।
এ সময় প্রায় শতাধিক হিজড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com