• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের উৎসবের নামে অপচয়ের খেসারত দিচ্ছে জনগণ: অনিন্দ্য

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১:৫৭
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১:৫৭

9666856 2

সরকারের উৎসবের নামে অপচয়ের খেসারত দিচ্ছে জনগণ: অনিন্দ্য

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে যশোর জেলা বিএনপি। বৃহস্পতিবার যশোর শহরতলী চাঁচড়া ওজোপাডিকো বিদ্যুৎ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে যশোরের আট উপজেলার বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার উৎসবের নামে অপচয় করেছে, দুর্নীতি করেছে তার খেসারত দিচ্ছে জনগণ। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে মানুষ ভোগান্তিতে রয়েছে। আর দিশেহারা এ সরকার ও তার মন্ত্রীরা আবোল-তাবোল বকছেন। কী উন্নয়ন হয়েছে তা জনগণ এখন দেখছে। বিদ্যুৎ দিতে না পারায় স্কুল বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অমিত আরও বলেন, দেশের সংকট নিরসনে বিভিন্ন মাধ্যমে সংলাপের প্রস্তাব করা হচ্ছে। তবে সেই সংলাপ হবে যখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার নেতৃত্ব দেবেন। তার নেতৃত্ব ছাড়া কোনো সংলাপ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে অবিলম্বে অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জোর দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম প্রমুখ।

পরে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিএনপি নেতারা বিদ্যুৎ সমস্য নিরসনে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com