• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পায়ের তলার মাঠি সরে যাচ্ছে ওরা আর ক্ষমতায় আসতে পারবে না: নাসের

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১২:৩৩
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১২:৩৩

96663960 3

সরকারের পায়ের তলার মাঠি সরে যাচ্ছে ওরা আর ক্ষমতায় আসতে পারবে না: নাসের

বরিশাল প্রতিনিধি

এই সরকারের পায়ের তলার মাঠি সরে যাচ্ছে ওরা আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নবগঠিত বরিশাল জেলা জিয়া মঞ্চের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

একদফার জন্য সবাই এক হয়ে আন্দোলনের আহ্বান জানিয়ে নাসের বলেন, ‘এই সরকারের পায়েরতলার মাঠি সরে যাচ্ছে ওরা আর ক্ষমতায় আসতে পারবে না। তাই আগামী একদফার আন্দোলনের জন্য জিয়া মঞ্চের সকল সদস্যরা এক হয়ে আন্দোলনের মাঠে কাজ করবেন।’

আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ের লেখা মনে হয় আওয়ামী লীগ নেতারা নিজেদের মুখোশ খুলে যাবে বলেই পড়েন না। শেখ মুজিবকে তাজউদ্দিন বহুবার স্বাধীনতা ঘোষণা করার জন্য বলেছিলেন তিনি রাষ্ট্রদোহী মামলার ভয়ে পাক সেনাদের কাছে অআত্বসমর্পন করে দেশের মানুষকে গুলির মুখে রেখে আরাম আয়েসের জন্য পাকিস্তান চলে গেলেন।’

তিনি বলেন, ‘সেই মুহুর্তে মেজর জিয়া দেশের মঙ্গলের কথা ভেবে সেনা বাহিনীতে বিদ্রোহী করে বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষনা করে আবার নিজেই রনাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন।’

রহমত উল্লাহ বলেন, ‘আজ যারা মুক্তিযুদ্ধের ভূয়া চালানের দোহাই দিয়ে বড় কথা বলেন তারা সেই সময় পাশ্ববর্তী দেশে বসে অনন্দ ফূর্তি করে বেড়িয়েছিলেন। দেশ স্বাধীন হবার পর শেখ মুজিব ক্ষমতা কুক্ষিগত করার জন্য মাত্র সংসদে ১৪ মিনিটের বক্তব্যের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এদেশে একটি বাকশাল নামের রাষ্ট্র কায়েম করে। যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেয় তারা কখনো মুক্তিযুদ্ধের দল হতে পারে না। বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী এতই বলে জনপ্রিয় আজ পর্যন্ত শুধু গোপালগঞ্জ ছাড়া নির্বাচিত হতে পারে না। অন্যদিকে, শহীদ রাষ্ট্রপতির সহধর্মিণী দেশের বিভিন্নস্থানে ৫টি আসনে দাড়িয়ে ৫টিতে জয়লাভ করে ভালবাসা কাকে বলে তা দেখিয়েছে।’

জিয়া মঞ্চ বরিশাল জেলা কমিটির আহবায়ক সৈয়দ কায়সার আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন সরদারের সঞ্চলনায় আলোচনা সভার আরও বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, বরিশাল কৃষক দল আহ্বায়ক এইচ.এম মহসিন আলম, সাবেক মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর জিয়ামঞ্চ আহ্বায়ক কাজী সজিব, মহানগর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক তারেক সোলাইমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com