• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের সাফল্য ও উন্নয়নের ধারা পৌঁছে দিতে গাংনীতে শান্তি সমাবেশ

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৯:৩৬
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৯:৩৬

966600231

সরকারের সাফল্য ও উন্নয়নের ধারা পৌঁছে দিতে গাংনীতে শান্তি সমাবেশ

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়নের ধারা সবার কাছে পৌঁছে দিতে মেহেরপুরের গাংনীতে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে রেজাউল চত্বরে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহীদুজ্জামান শিপুর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের গাংনী শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদ।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে, তা এখন বিশ্ব দরবারে অনন্য।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। এ কারণেই দেশে উন্নয়নের মহোৎসব চলছে। উন্নয়নে জনগণ যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দিন দিন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন বিরোধী দলগুলোর গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোনো পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশবিরোধী কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। সমাবেশে উপস্থিত সব নেতাকর্মী আগামী সংসদ নির্বাচনে একযোগে নৌকার মনোনীত প্রার্থীর জন্য কাজ করার অঙ্গীকার করেন।

সমাবেশে হাজার হাজার নারী-পুরুষসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com