• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরাইল ২৫ বিজিবি’র উদ্যোগে মাদক নির্মূলে সচেতনতামূলক সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ১১:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ১১:৩৪

98885969

সরাইল ২৫ বিজিবি’র উদ্যোগে মাদক নির্মূলে সচেতনতামূলক সভা

ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাওড়া কবি সানাউল হক কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সভায় সভাপতিত্ব করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, চাওড়া কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ আহসান আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা।

সভায় লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫১ কিলোমিটার সীমান্ত এলাকা ২৫ বিজিবির অধীনে রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত সময়ের মধ্যে এ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে ৫১ কোটি ৬৩ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৫ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com