• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতক্ষীরায় জলবায়ু ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৪:০৯
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৪:০৯

960002 16

সাতক্ষীরায় জলবায়ু ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গোফরইমপ্যাক্ট কর্মসূচি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের লেক ভিউ রিসোর্ট কনফারেন্স রুমে জেলা প্রশাসন ও রুপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস।

রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সাতক্ষীরা পানি উন্নয়ন (বোর্ড ১) উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহ আরো অনেকে।

প্রধান অতিথি’র বক্তব্য বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো হতে হবে জনগণের অংশগ্রহণে। জনগণের কী ভাবে নিরাপদ বাসযোগ্য পরিবেশ দিতে পারবো এবং পানি নিশ্চিত করতে পারবো। সে গুলো নিশ্চিত করতে যে গুলো প্রয়োজন অনেক ব্যয়বহুল। সে জন্য সরকারি,বেসরকারি সংস্থা সহ এনজিওগুলোকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা এগিয়ে আসলে টেকসই সমাধানে পৌঁছাতে পারবো স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইন ও নীতি বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালায় সুইসকন্টাক্ট বাংলাদেশ, ওয়াটারএইড বাংলাদেশ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com