• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশে অনির্দিষ্টকাল জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা

প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ১:২২
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ১:২২

m

সারাদেশে অনির্দিষ্টকাল জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ
জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরীর ইকোনমিক লাইফ ৫০ বছরসহ ৩ দফা দাবিতে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ আগস্ট এ কর্মসূচি শুরু হবে।
রবিবার (০৯ জুলাই) খুলনা ট্যাংকলরী ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

ব্যবসায়ীদের অপর দাবি হচ্ছে, তেল বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫% ও জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হিসেবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ।
এতে সংবাদ সম্মেলনে কি-নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এম মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাউল ইসলাম, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস, সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক শেখ মুৱাদ হোসেন, আব্দুল মান্নান খান, শেখ জামিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম নন্টু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com