• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিদ্ধিরগঞ্জে থানায় আবারো ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দাবী বিএনপির

প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ৬:১৫
আপডেট: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ৬:১৫

836E5BDF 15FC 4E5A 979B 9A38E212081F

সিদ্ধিরগঞ্জে থানায় আবারো ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দাবী বিএনপির

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ভাঙ্গচুরের ঘটনায় বিএনপির ৪৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। তবে থানা বিএনপির নেতারা বলেছে, ফতুল্লা থানার পর এবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সরকারের নির্দেশে আরো একটি গায়েবী মামলা করেছে। সোমবার রাতে আমরা কোন মিছিল করিনি এটা পুলিশের সাজানো।
বিষয়টি মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।
এর আগে সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন ¯øােগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙ্গচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় নাশকতা মামলা হয়েছে। এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার নেই।
অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম জানান, থানা বিএনপির নেতাকর্মীরা এমন কোন কর্মসূচি পালন করেনি, হলে অবশ্যই আমি জানতাম। আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জনই মূলত এই মামলা দায়ের হয়েছে। ইতোপূর্বেও আমাদের বিরুদ্ধে এমন গায়েবী মামলা দায়ের হয়েছে। গত ১ অক্টোবর ফতুল্লা থানা পুলিশও আমাদের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা করেছে।


সর্বশেষ সংবাদ

ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প
রাজধানীর পল্টন থানায় করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলা ও পল্টনের বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য হাজী সেলিমপুত্র সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময় দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিন আবেদন করলে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অনুসারীরা হামলা চালায়। অভিযানের সময় সেখানে গুলি, ককটেল বিস্ফোরণ ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এতে মকবুল হোসেন নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলাটি করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) সপদে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থ সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। উভয়েই বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। আদালত শুনানি শেষে পল্টন থানার এ মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
১২ ঘণ্টা আগে
 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com