• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৮:২৪
আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৮:২৪

966652 25

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রোববার (৩০ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল হক বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানকে প্রধান আসামি করে ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০ জনকে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা প্রদান, অন্যায়ভাবে বল প্রয়োগ, পুলিশকে আঘাত করে হত্যার উদ্দেশে সাধারণ ও গুরুতর জখম করত বিস্ফোরণ ঘটানো ও হুকুম প্রদানের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com