• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিল মারা ব্যালটের সঙ্গে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪ ১:৪৪
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪ ১:৪৪

978596 12

সিল মারা ব্যালটের সঙ্গে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রের বুথে সিল মারা ব্যালট নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠলে ছবিটি সরিয়ে নেন তিনি।

বুধবার (২৯ মে) সকালে ভোট দেন মাসুদ।

জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুদ মোবাইল ফোনসহ ভোটকক্ষে প্রবেশ করে আনারস প্রতীকে সিল মারেন। এরপর সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন। এতে সমালোচনার ঝড় এবং ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার অভিযোগ উঠে।

ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি ফেসবুকে দেওয়ার বিষয়ে জানতে মাসুদার রহমান মাসুদের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করে বিষয়টি আমি বুঝতে পেরেছি বলে কল কেটে দেন। এরপর তিনি আর কল রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, এ বিষয়ে আপনি লিখিত অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবে।

ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি ফেসবুকে দেওয়া যাবে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, আপনি আগে ছবিটা আমাকে পাঠান, তারপর দেখে জানাব।

ছবি পাঠানোর পর একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com