• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব আমাদের: রুমিন ফারহানা

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:২১
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:২১

9601 8

সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব আমাদের: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে এখনো বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়াই করতে হবে।’

শনিবার (২৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমানের বরাতে এসব কথা বলেন রুমিন ফারহানা।

নির্বাচনের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

তিনি বলেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে আমরা বার্তা পেয়েছি—আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেওয়ার মতো একটি নির্বাচন হবে।

পতিত আওয়ামী লীগ ১৭ বছরের শাসনামলে বিএনপি অনেক নির্যাতন সহ্য করেছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চুন্টা ইউনিয়ন বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে।

চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এবিএম মোমিনুল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com