• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁওয়ে নগদের ডিস্ট্রিবিউশনহাউজে অস্ত্র নিয়ে হামলা, নগদ টাকা লুট

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ৬:২১
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ৬:২১

96333326 1

সোনারগাঁওয়ে নগদের ডিস্ট্রিবিউশনহাউজে অস্ত্র নিয়ে হামলা, নগদ টাকা লুট

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউজে হামলা চালিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিউল আউয়াল পিন্টু (৩০) সহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২ মে) নগদ ডিস্ট্রিবিউশন হাউজের (টি এন্টারপ্রাইজ) মালিক মো. আল-আমিন বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তার প্রতিষ্ঠানে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হামলা চালায়।
অভিযুক্ত রবিউল আলম পিন্টু (৩০) নিজেকে শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
অভিযোগে বাদী আল আমিন বলেন, প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল শর্টগান, পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক অফিসে প্রবেশ করে। তারা ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং জিম্মি করে ফেলে।
এসময় প্রতিষ্ঠানের ক্যাশে থাকা ৫ লাখ ২৫ হাজার ২২৮ টাকা, প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া একটি মোবাইল ফোনে থাকা নগদের মাস্টার অ্যাকাউন্টসহ বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৬৪ লাখ ৮৫ হাজার ১৯৭ টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
দুর্বৃত্তরা যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায় এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তারা অফিসের ভেতরে কর্মচারীদের আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী আল-আমিন অভিযোগে আরও উল্লেখ করেন, সাবেক কর্মচারী পিন্টুকে প্রায় এক বছর আগে অসদাচরণের কারণে চাকরি থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই সে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। পূর্বপরিকল্পিতভাবে অফিসের তথ্য সংগ্রহ করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ইমরান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা ব্যাক্তিদের উদ্ধার করি। এঘটনায় ভুক্তভোগীরা একটি অভিযোগ দিয়েছেন। আমরা কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com