• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে আ’লীগ ও জাপা সমর্থকদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত-২৫

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৩:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৩:৩৪

photo

সোনারগাঁয়ে আ’লীগ ও জাপা সমর্থকদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত-২৫

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের উপজেলায় আওয়ামী লীগ ও জাপার দুই পক্ষের সংঘর্ষে ১২ জন টেঁটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এলাকাবাসী।
ঘটনায় পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বুধবার (২৯ নভেম্বর) রাতের দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানিয়েছে, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে বারদী ইউনিয়ন পরিষদের মেম্বার ওসমান গণি ও ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী শুক্কুর মাহমুদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের মনোনয়ন নিয়ে বুধবার রাতে ইউপি মেম্বার ওসমান গণির ছেলে মেহেদী হাসান, জাকারিয়ার সাথে পরাজিত মেম্বার প্রার্ধী শুক্কুর মাহমুদের সমর্থক বাবুলের বাকবিতন্ডা হয়।
এ নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম, রামদা, হকিস্টিক, লোহার রড, চাপাতি নিয়ে একে অপর পক্ষের ওপর হামলা চালায়। হামলায় ইউপি মেম্বার ওসমান গণির পক্ষের রমিজউদ্দিন, মোসলে উদ্দিন, চাঁন বাদশা, বাহাউদ্দিন, স্বপন, মোক্তার, মেহেদী ও শুক্কুর মাহমুদের পক্ষের কামরুল ইসলাম, ওমর আলী, আব্দুল হক, হামিদ আলী, দেলোয়ার হোসেন টেঁটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারদী ইউনিয়ন পরিষদের মেম্বার ওসমান গণি জানান, বুধবার রাতে তার নাতি নৌকার শ্লোগান দেয়। এনিয়ে শুক্কুর মাহমুদের লোকজন রাতে তাকে মারধর করে। এর প্রতিবাদ করায় সকালে শুক্কুর মাহমুদ, সোলায়মান ও সামসুদ্দিনের নেতৃত্বে অর্ধশত লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, রামদা নিয়ে তার পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় তার পক্ষের ৭ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে মোসলে উদ্দিন ও চাঁন বাদশার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে শুক্কুর মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওসমান মেম্বারের পক্ষের জাকারিয়া জাতীয় পার্টির নেতা। তিনি এ ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি। এবার সোনারগাঁও আসনে আওয়ামী লীগ থেকে আব্দুল্লাহ আল কায়সার মনোনয়ন পেয়েছেন। এ বছরও আব্দুল্লাহ আল কায়সার মনোনয়ন ধরে রাখতে পারবেন না এ ধরনের মন্তব্য নিয়ে তার পক্ষের বাবুলের সাথে জাকারিয়ার বাকবিতন্ডা হয়। সকালে এ ঘটনায় জের ধরে হামলার ঘটনা ঘটে। হামলায় তার পক্ষের ৫ জন টেঁটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে বলে দাবি করা হয়।
সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম জানান, হামলা ও সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দু’পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com