• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগেসৌদী প্রবাসী যুবক গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৮:৫৩
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৮:৫৩

965896 24

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগেসৌদী প্রবাসী যুবক গ্রেপ্তার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. শান্ত (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় ভ‚ক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসি ও থানা পুলিশ জানায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী মো. শান্ত গত মঙ্গলবার দুপুরে ভ‚ক্তভোগী ওই কিশোরী তার নানির বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক বোনকে দিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন কথার ছলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভ‚ক্তভোগী কিশোরী ডাক চিৎকার দিলে অভিযুক্ত শান্তর মা ঘরে এসে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় বিকালে ওই কিশোীর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে সৌদী আরব প্রবাসী মো. শান্তকে গ্রেফতার করে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।
ভ‚ক্তভোগী কিশোরীর মা জানান, অভিযুক্ত শান্ত সম্পর্কে তার চাচাতো ভাই। সৌদি আরব থেকে ৬ মাসের ছুটিতে সে বাড়িতে আসে। তার মেয়ের সঙ্গে এমন ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা গ্রহন করা হয়েছে। আসামী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com