• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর : বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩ ১০:৫২
আপডেট: সোমবার, ১৯ জুন, ২০২৩ ১০:৫২

96663696

সোনারগাঁয়ে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর : বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজার বটতলা এলাকায় ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গরুর হাটের ইজারা নিয়ে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিনের মধ্যে তর্ক বিতর্কের জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় জাপা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন ও একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের মধ্যে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরপাড়া এলাকায় আমিন মেম্বারের বালুর মাঠে গরুর হাট ইজারাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে তর্ক বিতর্ক হয়।
তর্ক বিতর্কের জের ধরে রাত ১০টার দিকে বিএনপি নেতা আলমগীর হোসেনে নেতৃত্বে জাইদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মুজিবুল্লাহ, আক্কাস আলী, সাইফুল ইসলাম, স্বপন মিয়া, সালাউদ্দিনসহ ১৫-২০জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠিসোটা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছেনা, হকিস্টিক নিয়ে জাপা কার্যালয়ে হামলা করে। হামলায় জাপা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে তারা।
বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন জানান, কোরবানীর গরুর হাটের ইজারা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আলমগীরের নেতৃত্বে ৩০-৩৫জন এসে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করে।
অভিযুক্ত আলগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরুর হাট নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। তবে অফিস ভাংচুরের বিষয়টি সত্য নয়। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানোর জন্য এ মামলা দিয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, জাপা কার্যালয়ে ভাংচুরের অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com