• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ : গ্রেফতার-৪

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:০৯
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:০৯

966002543

সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ : গ্রেফতার-৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১৯ বছর বয়সী এক নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৭ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১২ অক্টোবর) রাত একটার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলো, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন ওরফে আলম (২৬)।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রাব্বানী ভুক্তভোগী ওই নৃত্যশিল্পীর বরাত দিয়ে জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) নামের এক শিশুর গত বুধবার ((১২ অক্টোবর) সন্ধ্যার পর জন্মদিন অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে এক নারী নৃত্য পরিবেশন করেন। পরে রাত একটার দিকে নয়াপুর বাজার এলাকা দিয়ে ফেরার পথে চোত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসা মাত্রই গ্রেপ্তারকৃত ইসরাফিল, রুহুল আমিন, বাবু ও খোকন ওরফে আলমসহ ৭ জনের একটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে উঠিয়ে নিয়ে পাশ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহন করা হয়েছে।ইতোমধ্যেই জড়িত চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com