• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫১
আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫১

962225 1

স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন বিধান চন্দ্র (২৮) নামের এক যুবক। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রী কমলি রানীও (২৫)। পরে স্বামী-স্ত্রী দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা ম-লের বাজার) গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিধান চন্দ্র রসুলপুর গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। বিধান ও কমলি দম্পতির ঘরে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দেন বিধান চন্দ্র। সকালে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী কমলি রানী তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসাইন বলেন, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যেই নিজ বাড়িতে অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে প্রথমে বিধান চন্দ্র, পরে তার স্ত্রী কমলি বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন। ঘটনাস্থলেই মারা যান তারা। স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসাইন আরও জানান, বিধান ও কমলি দম্পতির চার বছরের এক ছেলেসন্তান রয়েছে। এলাকার সবাই তাদের খুব ভালোবাসত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বামী-স্ত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com