• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১২:১০
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১২:১০

9666595521

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমা আলম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) দুপুরে পৌর শহরের বিশ্বাস বেতকার (শিবনাথ পাড়া) এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজমা (৫১) ওই এলাকার ভেটেরিনারি ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সকালে শফিউল আলম অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি স্ত্রী নাজমাকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও রিসিভ না করায় ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি জানতে পারেন নাজমা আলমের অবস্থা আশঙ্কাজনক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, নিজ বাড়িতে নাজমা আলম নাজুকে গলায় রশি পেচিয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com