• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হিন্দু ভোটররা মাথা উঁচু করে নিরাপদে ভোট কেন্দ্র যাবেন: আফরোজা খানম

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৩
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৩

96000285

হিন্দু ভোটররা মাথা উঁচু করে নিরাপদে ভোট কেন্দ্র যাবেন: আফরোজা খানম

মানিকগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা আফরোজা খানম রিতা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কখনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না। আমরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করব। আপনাদের মর্যাদাপূর্ণ ও শান্তিময় জীবন নিশ্চিত করা আমার দায়িত্ব।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের লোকজন আপনাদের পাহারাদারের ভূমিকায় ছিলেন। ইনশাল্লাহ, আগামীতেও আমরা আপনাদের পাশে থাকব।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে হিন্দুদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা বলেন, সনাতন সম্প্রদায়ের ব্যবসা-প্রতিষ্ঠানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটলে সেই হাত ভেঙ্গে দেওয়া হবে। বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা যদি কোনো সাধারণ মানুষ কষ্ট পায়, আমি একটাকেও ছাড় দেব না। কঠোর শাস্তি দেব এবং ভবিষ্যতে তাদের কোনো পদ-পদবি থাকবে না। আমার বাবা (প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু) যেমন অন্যায়ের সঙ্গে আপস করেননি, আমিও করব না।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার রূপরেখা জনগণের মুক্তির সনদ। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে, নারীরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করবে এবং শিক্ষার্থীরা সমান সুযোগে এগিয়ে যাওয়ার অধিকার পাবে।

রিতা বলেন, টানা ১৭ বছর ধরে ধানের শীষের জন্য আমরা লড়াই করছি। আগামী নির্বাচনে শুধু জয় নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার শক্ত প্রমাণ দিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল কামরুল হক মাসুদ, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিএস জিন্নাহ খান এবং সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্টের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com