• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ দফার গণমিছিল যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে সফল করার অঙ্গিকার

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১০:১৯
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১০:১৯

9600254 2

১০ দফার গণমিছিল যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে সফল করার অঙ্গিকার

বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বরের গণমিছিল যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে সফল করার অঙ্গিকার ব্যক্ত করেছেন ময়মনসিংহ বিএনপির নেতারা।

আজ বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভায় এই অঙ্গিকার করেন তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন।

যৌথ সভায় মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমূখ।

এ সময় মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির অন্যান্য র্শীষ নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বলেন, ঢাকার মহাসমাবেশে সরকারের কাছে ১০ দফা দাবি জানানো হয়েছে। এই দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ তারিখ গণমিছিল ঘোষণা হয়েছে। আশা করছি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে বিপুল উপস্থিতি হবে এই গণমিছিলে।

তবে এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসলে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে গণমিছিল সফল করতে আমরা বদ্ধপরিকর। আশা করছি আমাদের শান্তিপূর্ন কর্মসূচিতে প্রশাসন সহযোগীতা করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com