জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে যুদ্বকালীন সময়ে জামায়েতে ইসলামী পাক বাহিনীদের সাথে দালালী করেছে। আমাদের মা-বোনদের ইজ্জত নস্ট করেছে, মুক্তিযোদ্বাদের হত্যা করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলার তুলশীপুর উচ্চ বিদ্যালয় মাঠে তুলশীপুর ইউনিয়নের তুলশীপুরের টেবির চর নির্বাচন পরিচালনা ভোট কেন্দ্রের বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
মামুন বলেন, আওয়ামীলীগ ৩০ বছর ক্ষমতায় ছিল। আপনাদের এই এলাকা আওয়ামী লীগের ঘাটি ছিল তার পরেও এই এলাকার রাস্তা ঘাটসহ কোন কিছুরই উন্নয়ন হয়নি। এবার নির্বাচনে আওয়ামী লীগও নেই। এবার সুযোগ এসেছে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে উন্নয়ন করার। ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের এলাকার সকল উন্নয়নমূলক কাজ করে দিব। বিএনপি উন্নয়ন ও গনতন্ত্রের রাজনীতি করে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ভোটারদের কাছে ভোট চাচ্ছে। কোথাও কোথাও তারা বলছে জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লা, সেটা নাকি ইনসাফের প্রতীক। দাড়িপাল্লায় ভোট দিলে বিনা হিসাবে জান্নাতের টিকিট পেয়ে যাবেন। যেটা ইসলাম কখনো মেনে নেয় না। ইসলামের নামে যারা অপব্যাখ্যা দিচ্ছে তারা ইসলামের শত্রু।
তিনি নির্বাচনী সভায় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীর্ষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান হারনসহ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকসহ বিএনপি নেতৃবৃন্দ।












