• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩ উপজেলার স্কুল ছুটি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে শিক্ষকরা

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১২:৫২
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১২:৫২

9663258 10

৩ উপজেলার স্কুল ছুটি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে শিক্ষকরা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বৌভাতের অনুষ্ঠানের জন্য আজ রোববার কুড়িগ্রামের তিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। স্কুল ছুটি দিয়ে সেই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষকরা। তবে চিলমারী উপজেলার কিছু প্রতিষ্ঠান সকালে খোলা হলেও কিছুক্ষণ পর তা বন্ধ করা হয়।

আজ প্রতিমন্ত্রীর রৌমারীর বাসভবনে তার একমাত্র ছেলে সাফায়েত বিন জাকির সৌরভের বৌভাত অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে শিক্ষকরা ছাড়াও জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

close
প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য।

একাধিক শিক্ষক নাম প্রকাশ না করা শর্তে জানান, প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দাওয়াত দেওয়া হয়। এজন্য আজ পাঠদান বন্ধ ছিল। বিয়ের উপহার নিতে জনপ্রতি ৫০০ থেকে ১২০০ টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও বিয়ের দাওয়াতে আছেন বলে জানান। বিদ্যালয় বন্ধের বিষয়ে তিনি বলেন, প্রচণ্ড শীতের কারণে প্রধান শিক্ষকরা তাদের ক্ষমতাবলে ছুটি দিয়েছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এমন পরিস্থিতিতে প্রধান শিক্ষকরা বছরে তিন দিন ছুটি দিতে পারেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com