• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ৩:০৩
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ৩:০৩

9602 5

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি ॥ ৬ ঘণ্টা পর শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার ভোর ৬টার দিকে কুয়াশায় ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।এরআগে শনিবার দিনগত রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১২ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় পদ্মা নদীর শরীয়তপুর লক্ষ্মীরচর চ্যানেলে কিশোরী নামের একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে রোববার ভোর ৬টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।তিনি আরও বলেন, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শত শত যানবাহন অপেক্ষা করতো। আর এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহন কমে গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com