• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে : রিজভী

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আপনাদের দিন শেষের ঘণ্টা জনগণ বাজাচ্ছে। কিন্তু সেই ঘণ্টার আওয়াজ...

বিস্তারিত পড়ুন

জনগণের দাবি খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো যায় কিনা এমন প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় দণ্ডপ্রাপ্ত হয়েও কারাগারের বাইরে...

বিস্তারিত পড়ুন

বিদেশে পাচার টাকা দেশে আনা যাবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ট্যাক্স পরিশোধ করে বিদেশে পাচার করা টাকা বৈধপথে দেশে আনার সুযোগ মিলবে। অর্থৎ নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নিয়ে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার সুযোগ মিলছে এবারের বাজেটে।...

বিস্তারিত পড়ুন

সেতু প্রকল্পে অর্থ লুটপাটের কারণেই বিএনপির গায়ে জ্বালা হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক পদ্মা সেতু নির্মাণের জন্য নয়, প্রকল্প থেকে বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচারেই বিএনপির গায়ে জ্বালা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

বিস্তারিত পড়ুন

বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিক্ষোভটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০...

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের ৩ কর্মীকে পিটিয়ে জখম, ছবি তোলায় আইনজীবীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ দুপুরে ছাত্রদলের তিনকর্মীকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাহিদ চৌধুরি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী। এ ঘটনার...

বিস্তারিত পড়ুন

সিটি করপোরেশন এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে : মেয়র আরিফ

স্টাফ করেসপন্ডেন্ট সিলেটে সিটি করপোরেশন এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট, বাসা-বাড়ি ও ড্রেন-কালভার্ট ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে প্লাবিত এলাকার ময়লা আবর্জনা...

বিস্তারিত পড়ুন

পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সভায় ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা, আহত অন্তত ১০

স্টাফ করেসপন্ডেন্ট পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সভায় ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলার করেছে। এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

বিস্তারিত পড়ুন

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার প্রাণনাশের হুমকি, দেশ বরেণ্য ব্যক্তির নামে অশোভন মন্তব্য ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত...

বিস্তারিত পড়ুন

কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

কাশ্মীরের প্রখ্যাত স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতের রাজধানী দিল্লির একটি আদালত এ রায় দেন। বুধবার (২৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের অর্থ জোগান দেওয়ার একটি মামলায় ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিক ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামীদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। ১৯৯৪ সালে সহিংসতা পরিত্যাগ করে সংগঠনটি। ৫৬ বছর বয়সী ইয়াসিন মালিক গত সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, বেআইনিভাবে তহবিল সংগ্রহ, অপরাধমূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। এসব অপরাধে আদালতের কৌঁসুলি ইয়াসিন মালিকের মালিকের মৃত্যুদণ্ড চেয়েছিলেন। ভারতপন্থী কিন্তু কাশ্মীরের স্বায়ত্তশাসনের পক্ষের দলগুলোর জোট পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএজিডি) ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ডকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। এক বিবৃতে সংগঠনটি বলছে, ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দুর্ভাগ্যজনক। এটি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় ধাক্কা। আমরা ভয় পাচ্ছি, এ রায় এই অঞ্চলের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলবে। এটি বিচ্ছিন্নতা ও বিচ্ছিন্নতাবাদী অনুভূতিকে আরও উস্কে দেবে। আদালত তার রায় দিয়েছে, কিন্তু এটি ন্যায়বিচার নয়। খবরে আরও বলা হয়, নয়াদিল্লির সন্ত্রাস-বিরোধী আদালতে রায় ঘোষণার পরপরই শ্রীনগরসহ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছিল। বিচার চলাকালীন কাশ্মীরের স্বাধীনতাকামী এ নেতার পরিবার ও আইনজীবী বলেছেন, আদালতের রায় ন্যায্য নয়। ইয়াসিন মালিক নিজেও এ রায় প্রত্যাখ্যান করেছেন। নিজেকে একজন স্বাধীনতা সংগ্রামী বলে উল্লেখ করেছেন তিনি। গত সপ্তাহে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর একটি বিবৃতি প্রকাশ করে জেকেএলএফ। এতে বলা হয়, ইয়াসিন মালিকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কল্পিত, বানোয়াট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে ইয়াসিনের পক্ষে আদালতের বিচারককে উদ্ধৃত করে বলা হয়, যদি আজাদি (স্বাধীনতা) চাওয়া একটি অপরাধ হয়, তবে আমি এই অপরাধ এবং এর পরিণতি মেনে নিতে প্রস্তুত। ২০১৯ সালে জেকেএলএফ নিষিদ্ধ হওয়ার পরপরই ইয়াসিন মালিককে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) একটি সন্ত্রাসী গোষ্ঠীকে তহবিল প্রদানের মামলায় গ্রেফতার করে। তার বিরুদ্ধে কাশ্মীরে ‘অশান্তির সময়’ নিয়ে আসার অভিযোগ তোলা হয়। এ ছাড়া ২০১০ ও ২০১৬ সালে সন্ত্রাসী কার্যকলাপ ও পাথর নিক্ষেপ করার জন্য পাকিস্তান থেকে তহবিল আদায়ের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একই বছরের আগস্টে নয়াদিল্লি ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। পরবর্তীতে একতরফাভাবে রাজ্যের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিকে দুটি ফেডারেল নিয়ন্ত্রিত অঞ্চলে বিভক্ত করে। এ পদক্ষেপের পর অঞ্চলটির প্রধান রাজনৈতিক ও বিদ্রোহী নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। সূত্র: আল জাজিরা

বিস্তারিত পড়ুন


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম