প্রতিবেশী ও গুরুতর প্রয়োজন রয়েছে এমন দেশ এবং দুর্বল দেশগুলোতে ভারত গম রপ্তানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ব বাণিজ্যের ১ শতাংশের কম এবং আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’ খবর বাসসের। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন যে ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন, বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে এমন দেশগুলোতে গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে। গোয়েল বলেন, ‘এ বছর গম উৎপাদন ৭-৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ফসল আগাম কাটতে হয়। উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি বলেন, ‘এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা যা উৎপাদন করছি তা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যথেষ্ট।’ মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই নিয়ন্ত্রক ছিল না এবং মাত্র দুই বছর আগে গম রপ্তানি শুরু করে। গত বছর ৭ এলএমটি গম রপ্তানি করা হয় এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর গত দুই মাসে বেশিরভাগ গম রপ্তানি করা হয়েছে।’ প্রসঙ্গত, গত ১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেদিন থেকে তাৎক্ষণিকভাবে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়।
বিস্তারিত পড়ুন
নিজস্ব প্রতিবেদক বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে এখন চলছে আওয়ামী নিষ্ঠুর সরকারের বর্বর শাসন। দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি এবং অঙ্গ ও...
বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। কারণ, এটি তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, ১১ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নেওয়ার কারণে কক্সবাজারের উখিয়ার পরিবেশ নষ্ট হয়েছে। তারা গাছ কাটার মাধ্যমে বনভূমি হ্রাস এবং এলাকার পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছে। তিনি আরও বলেন, প্রতি বছর ৪৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সব ধরনের সুযোগ-সুবিধাসহ ভাষানচর দ্বীপে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। আমাদের সরকার এক লাখ রোহিঙ্গাকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য ভাষানচরকে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তুলেছে। শেখ হাসিনা আরও বলেন, এ পর্যন্ত ৩০ হাজার রোহিঙ্গাকে অস্থায়ী আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। বিশ্বব্যাপী উদ্বাস্তু, রাষ্ট্রহীন ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সহায়তায় প্রধানমন্ত্রী ইউএনএইচসিআরের ভূমিকার প্রশংসা করেন। অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে ফিলিপ্পো গ্র্যান্ডি শেখ হাসিনার আশঙ্কার সাথে একমত হন যে রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থান তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করবে। মিয়ানমার সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে তিনি বর্তমান মিয়ানমার সরকারকে অনুরোধ করেছেন। মিয়ানমারের বর্তমান সরকার প্রত্যাবাসন শুরু করতে সম্মত হয়েছে। ইউএনএইচসিআর প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা করবে। ফিলিপ্পো গ্র্যান্ডি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আফগানিস্তান ইস্যু বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
বিস্তারিত পড়ুন
পল্লবী দে’র পর আরও এক মডেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় মডেল বিদিশা দে মজুমদারের মরদেহ। ২১ বছর বয়সী মডেল বিদিশা আত্মহত্যা করেছেন, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ মে) গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার মরদেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মরদেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোটও। পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন বিদিশা। বুধবার তার রহস্যময় মৃত্যুর পর আলোচনায় উঠে এসেছে মডেলের সেই ফেসবুক পোস্ট। ওই ফেসবুক পোস্টে বিদিশা লিখেছিলেন, ‘মানে কী এ সব’। ফেসবুকে পল্লবীর ছবিও শেয়ার করেছিলেন বিদিশা। সেখানে তিনি এ-ও লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। সেই ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো। ইতোমধ্যেই মরদেহটি ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ। সেই ঘটনার ধোঁয়াশা কাটতে না কাটতেই আরও রহস্যজনক মৃত্যু।
বিস্তারিত পড়ুন
ধীরে ধীরে মাঙ্কিপক্স বিশ্বের বিভিন্ন দেশে ছড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার বাইরে মাঙ্কিপক্স ধরা পড়ে ৭ মে। এরপর গত কয়েকদিনে ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য ও ইসরাইলেও ছড়িয়েছে এই রোগটি। বাংলাদেশে যাতে কোনোভাবেই...
বিস্তারিত পড়ুন
রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে খিলগাঁও তালতলায় নার্গিস আক্তার (২৫) নামে এক নারী ও হাজারীবাগ বেড়িবাধে অজ্ঞাত পরিচয়ের (৪২) এক ব্যক্তি গাড়িচাপাায় প্রাণ হারান।আজ...
বিস্তারিত পড়ুন
স্টাফ করেসপন্ডেন্ট গত ২৫ মে বুধবার লন্ডন সময় দুপুর ৩ টায় জিয়া টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাকের মাহমুদ এর পরিচালনায় জিয়া টিভির চেয়ারম্যান আলহাজ্ব দুলাল সিদ্দিকীর সভাপতিত্বে হাফিজ দিদার আহমেদ...
বিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক ডেস্ক নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে নানা নাটকীয়তা ও সংঘাতের পর অবশেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান আগামী ছয়দিনের মধ্যে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণার জন্য ক্ষমতাসীন...
বিস্তারিত পড়ুন
ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে আজ বৃহস্পতিবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল বের করে...
বিস্তারিত পড়ুন
স্টাফ করেসপন্ডেন্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বলছে বিএনপি সেটা আসলে সংলাপ নয়, সংলাপের আড়ালে বিএনপি ও তাদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র। বৃহস্পতিবার (২৬...
বিস্তারিত পড়ুন© Copyright . শীর্ষ খবর ডট কম