• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঘূর্ণিঝড় ‘মোচা’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোচা’ সৃষ্টি এবং আগামী ১৩ থেকে ১৬ মে’র মধ্যে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক...

বিস্তারিত পড়ুন

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৮

রাজধানী পুরান ঢাকার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট আট জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হওয়া শিক্ষার্থীর নাম...

বিস্তারিত পড়ুন

‘শেখ হাসিনা দেশ বিক্রি করতে যাননি, দেশের উচ্চতা বাড়াতে বিদেশ গিয়েছেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উচ্চতা বাড়াতে বিদেশে গিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু...

বিস্তারিত পড়ুন

দেশ সরকারবিহীন হয়ে পড়ছে : রব

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অবৈধ সরকার ক্রমাগতভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। দেশ সরকারবিহীন হয়ে পড়ছে। এই ধরনের পরিস্থিতি একটি...

বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও একজন।  সোমবার (১ মে) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের...

বিস্তারিত পড়ুন

সত্যিই কি সিসিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন মেয়র আরিফ?

আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিসিক নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থীতা নিয়ে রহস্য যেন কাটছে না।  এদিকে, মে দিবস উপলক্ষে সোমবার দুপুরে...

বিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনে অগ্নি সন্ত্রাস হলে দোষ বিএনপি সন্ত্রাসীদের: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছে। সেই নির্বাচনে যদি কেউ না আসে,...

বিস্তারিত পড়ুন

রিমান্ড শেষে দুই আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে যা বললেন

কক্সবাজারে ডুবন্ত ট্রলারে অর্ধগলিত ১০ জনের লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামি (ট্রলারের মাঝি) আবু তৈয়ূব ও ফজল কাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁরা বলেছেন, ঘটনাটি তাঁদের...

বিস্তারিত পড়ুন

গড়ে উঠছে পূর্বাচল ॥ ঢাকার কাছে আরেক শহর

রাজধানী ঢাকার কাছে গড়ে উঠছে আরেক শহর। যেখানে প্রায় ১৫ লাখ লোক বসবাস করতে পারবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শহরে ১১১ তলা আইকনিক টাওয়ার, বাণিজ্যিক ও প্রশাসনিক বহুতল ভবনসহ পুরো শহরটি খাল ও কৃত্রিম লেক দিয়ে ঘেরা থাকবে। থাকবে বন, ইকো পার্ক ও সবুজ চত্বর।  এই শহরে তৈরি হচ্ছে ফুটবল ও ক্রিকেটের জন্য আন্তর্জাতিক মানের পৃথক দুটি স্টেডিয়াম। এখানে বঙ্গবন্ধু স্কয়ারে থাকবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে পূর্বাচলে গড়ে তোলা হচ্ছে নতুন এই শহরটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ১৯৯৫ সালের জুলাই মাস থেকে ঢাকার খিলক্ষেত, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের ৬ হাজার ২২৭ একর জমিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ পর্যন্ত প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় ২০১৩ সালে নির্মাণ করা হয় ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ কুড়িল ফ্লাইওভার। এছাড়া প্রকল্পের ২৬ হাজার ২১৩টি আবাসিক প্লটের মধ্যে ২৪ হাজার প্লট গ্রাহকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ৩০০ প্লটের নক্সা চূড়ান্ত করা হয়েছে। কিছু প্লটের মালিক ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। তবে পুরো প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানান। এ বিষয়ে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মোহাম্মদ মুনিরুল হক জনকণ্ঠকে বলেন, ‘পূর্বাচল নতুন শহরটি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এখানে আবাসিক ভবনের জন্য থাকবে ৩৩ শতাংশ জায়গা। এছাড়া সড়ক ও ফুটপাত থাকবে ২৬ শতাংশ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক ও ইউটিলিটি ব্যবস্থাপনার থাকবে ৯ শতাংশ, খাল ও লেক থাকবে ৮ শতাংশ, প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমে থাকবে ৭ শতাংশ, বন, ইকোপার্ক ও সবুজ চত্বর থাকবে ৬ শতাংশ, আবাসিক হাউজিং ব্লক ৬ শতাংশ ও খেলাধুলার জন্য ৫ শতাংশ জায়গা রাখা হয়েছে এই শহরে। পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশের চারটি থানা ও তিনটি ফায়ার স্টেশন নির্মাণ করা হবে।’ এছাড়া এই প্রকল্পে ১৪ লেনের সড়কের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। প্রকল্প সূত্র জানায়, পূর্বাচল নতুন শহরটি তিন জেলার সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলার খিলক্ষেতের ১৫০ একর, গাজীপুরের কালীগঞ্জের ১৫০০ একর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৪৫৬৪ একরসহ মোট ৬ হাজার ২১৪ একর জায়গায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। দুটি নদী ও একাধিক খাল দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রকল্পটি। পূর্ব দিকে প্রবাহিত হয়েছে শীতলক্ষ্যা নদী। পশ্চিম দিকে রয়েছে বালু নদী। প্রকল্পের উত্তরে রয়েছে বালু ও শীতলক্ষ্যা নদীর একাধিক সংযোগ খাল। এক সময় ঝোপ-জঙ্গলে পরিপূর্ণ ছোট ছোট টিলায় ভরা ছিল এই এলাকাটি। যেখানে বছরে একটি ফসল হতো। সেখানে পরিকল্পিতভাবে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ আদর্শ আবাসিক শহর গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এই শহরে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করতে পারবে। তাই এটি পরিচালনার জন্য পৃথক একটি প্রশাসক দরকার হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

বিস্তারিত পড়ুন

নারীর শ্রম চুরি হয়, তাড়া করে হিংস্রতা

সহিংসতা-হিংস্রতা শ্রমজীবী নারীদের আরও বেশি তাড়া করে। পুরুষতান্ত্রিক প্রতাপ আজও গিলে চলে নারী শ্রমিকদের। শ্রম চুরি হয়। পারিশ্রমিকদের শর্ত অনেক ক্ষেত্রেই দুর্বল। পুরুষের ন্যায় কর্মঘণ্টা, সমপরিমাণ কাজেও সমান মজুরি নেই।...

বিস্তারিত পড়ুন


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম