• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খারাপকে খারাপ বলে আমার জীবন এখন হুমকিতে : নুসরাত জাহান কেয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:১২
আপডেট: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:১২

960002567

খারাপকে খারাপ বলে আমার জীবন এখন হুমকিতে : নুসরাত জাহান কেয়া

জেবুন্নেসা হলের বৈধ কক্ষ ছেড়ে পালিয়ে এসেছি। এক কাপড়ে গত দুই রাত পরিচিত আপুদের বাসায় পালা করে থাকছি। এতেও হুমকি থেকে মুক্তি মেলেনি। প্রতিনিয়ত আমার ফোনে কল আসছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুক এবং মেসেঞ্জারেও আমাকে হুমকি দেওয়া হচ্ছে। প্রথমে ভাবছিলাম বিষয়টি কলেজ প্রশাসনকে জানাবো। কিন্তু উল্টো কলেজ প্রশাসন থেকেও আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে- ছাত্রাবাসে চাঁদাবাজি, সিট বাণিজ্য, মেয়েদের নির্যাতনের যেসব অভিযোগ নিয়ে আমি বক্তব্য দিয়েছি তার প্রমাণ দিতে হবে। নইলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে। আমি এখন চরম আতঙ্কে আছি, আমি নিরাপদে বাঁচতে চাই।’
ইডেন মহিলা কলেজের চলমান সমস্যা নিয়ে সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় কথা বলেছিলেন প্রতিষ্ঠানটির মাস্টার্সের শিক্ষার্থী নুসরাত জাহান কেয়া। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সভা শেষে ইডেন কলেজের জেবুন্নেসা হলের নিজ কক্ষে যান কেয়া। কক্ষে ঢুকেই জানতে পারেন তাকে খুঁজতে একটু আগেই রুমে ছাত্রলীগ নেত্রীরা এসেছেন। এই খবর পেয়ে আতঙ্কে হাতের কাছে যা পেয়েছেন তাসহ ভেনেটি ব্যাগটি নিয়েই রুম ছাড়েন ওই হলের ৫০২ নম্বর রুমের এই ছাত্রী। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে বাংলাভিশনকে এই আতঙ্কের কথা জানান কেয়া।
এ সময় তার হাতে ছিল একটি ভেনেটি ব্যাগ এবং একটি কাপড়ের ব্যাগ। একইসঙ্গে চেহারায় ছিল চরম ক্লান্তিও। চোখেমুখে ছিল আতঙ্ক। নুসরাত তাকে দেওয়া কয়েকটি হুমকির প্রমাণও দেখান প্রতিবেদককে। বার বার বলতে থাকেন, ‘খারাপকে খারাপ বলে আমার জীবন এখন হুমকিতে। সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলা কি অপরাধ?’
তিনি বলেন, আমি হলে সিট বাণিজ্য নিয়ে বলেছি। আমি নিজেও ছাত্রলীগ নেত্রীদের টাকা দিয়ে হলে সিট নিয়েছি। ছাত্রীদের নির্যাতনের কথা বলেছি, সেটাতো রিভা আপু যে নির্যাতন করেছেন সেটি ফাঁস হওয়া একটি ভিডিওর মাধ্যমেই উঠে এসেছে। আর দেহ ব্যবসার বিষয়টিতো ছাত্রলীগের নেত্রী বৈশাখি আপুই বলেছেন।
নুসরাত বলেন, ‘আমি ভেবেছিলাম কলেজ প্রশাসনের সহযোগিতা চাইবো। কিন্তু তার আগেই সরকার দলপন্থী একাধিক শিক্ষক ইতোমধ্যে আমাকে ফোন করে হুমকি দিয়েছেন। আমি এখন কার কাছে নিরাপত্তা চাইবো।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com