• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা কলেজ শাখার জাগ্রত জুলাই উদযাপন

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১২:৩৩
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১২:৩৩

গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা কলেজ শাখার জাগ্রত জুলাই উদযাপন

ঢাকা কলেজ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা কলেজ শাখার উদ্যোগে জাগ্রত জুলাই ২৪ উদযাপন করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের জুলাই চত্বরে আফজাল হোসেন রাকিবের সভাপতিত্বে ও সজিব উদ্দিনের সঞ্চালনায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস বলেন, ৭১ পরবর্তী সময়ে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রজনতাকে। আজকের যে পরিবেশে দাঁড়িয়েছি, এটা ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফসল। এর মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অধিকারের কথা এবং অন্যের মতামতকে সমন্বিতভাবে রাখতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে যদি আমরা সামনে আগাতে না পারি, তাহলে পূর্বের পুনরাবৃত্তি ঘটতে পারে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদ বলেন, আমাদের প্রধান কাজ দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। আমরা এই লড়াইটি চালিয়ে যাব। বিগত সময়ে ক্যাম্পাসে যে সহিংসতার রাজনীতি দেখেছি, তা আর দেখতে চাই না। কলেজ–বিশ্ববিদ্যালয়ে মতাদর্শিক রাজনীতি দেখতে চাই। আগামীতে ক্যাম্পাসগুলোতে বুদ্ধিবৃত্তিক রাজনীতি চলবে—যে রাজনীতির মাধ্যমে পুরো জাতি উপকৃত হবে।

তিনি আরও বলেন, এখনো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন করা হয়নি। গণঅভ্যুত্থানের এক বছর পরেও এখনো জুলাই ঘোষণাপত্র পায়নি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদের দাবি জানাচ্ছি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com