• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং প্রক্টরিয়াল বডির সাথে বাকৃবিসাসের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১২:৫২
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১২:৫২

9605 1

ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং প্রক্টরিয়াল বডির সাথে বাকৃবিসাসের সৌজন্য সাক্ষাৎ

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং প্রক্টরিয়াল বডির সাথে বাকৃবি সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কার্যালয়ের সম্মলেন কক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান মজুমদার, অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, অধ্যাপক ড. মো. মনির হোসেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. রাফী উল্লাহ ফুয়াদ, সাধারণ সম্পাদক তানিউল করিম জীম এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাকৃবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর অন্যান্য সদস্যরা।

সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সদস্যরের সাথে আলোচনা করে বাকৃবিসাসের সদস্যরা। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্কার, শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বৃদ্ধির বিভিন্ন বিষয়েও আলোকপাত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা রক্ষায় আমরা বাকৃবিসাসের সহযোগিতা কামনা করি। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তৎকালীন সকল অরাজকতার বিচার বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে করা হবে। শিক্ষার্থী বান্ধব ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল ধরনের ব্যবস্থা আমরা নিবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অন্যায় ও অরাজকতার স্থান আর হবে না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি হবে না, অত্যাচার হবে না। শিক্ষার্থীদের ওপর অত্যাচার করবে ওইধরনের ছাত্রকে আমরা হলে রাখব না। লেখাপড়ার সুন্দর একটি পরিবেশ আমরা গড়ে তোলার চেষ্টা করব। দেশের খাদ্য সমস্যার টেকসই সমাধানে কাজ করবেন এমন গ্র‍্যাজুয়েট তৈরী করব আমরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com