• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১:১৭
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১:১৭

965985210

ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের ওপর ‘ছাত্রদলের হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মূল ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাও ছাত্রসমাজ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারী ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসাইন বলেন, থানার ভেতরে মব তৈরি করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। প্রশাসনের নীরবতা আমাদের হতাশ করেছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মিছিল পরবর্তী সমাবেশে জকসু এজিএস মাসুদ রানা বলেন, যাদের ওপর হামলা করা হয়েছে, তারা আমাদের জুলাই বিপ্লবের সহযোদ্ধা। তাদের ওপর ন্যাক্কারজনক হামলা করে ছাত্রদল আজ ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে। আমরা সরকারকে আল্টিমেটাম দিচ্ছি, অতিদ্রুত এই ঘটনার বিচার করুন। তা না হলে শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

জকসু এজিএস আব্দুল আলিম আরিফ বলেন, আমরা দেখতে পাচ্ছি নব্য ফ্যাসিস্টরা মাথাচাড়া দিচ্ছে। আপনারা হাসিনার পতন থেকে শিক্ষা গ্রহণ করুন, যাতে করে তাদের মতো পরিস্থিতি ভোগ করতে না হয়। জুলাই আন্দোলনে এবি জুবায়ের ও মোসাদ্দিক ইবনে মুহাম্মদের অবদান সীমাহীন; তাঁদের ওপর ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ সময় জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকার ও তার সন্ত্রাসী বাহিনী ছাত্রদলকে বলতে চাই, আপনারা সোজা পথে আসুন, তা না হলে জনগণ ও শিক্ষার্থীরা আপনাদের উচিত জবাব দিবে।

তিনি আরও বলেন, সরকার জ্বালানি সংকট ও লোডশেডিংসহ নানা অব্যবস্থাপনা ঢাকতে পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলোর পরিস্থিতি উত্তপ্ত করতে চাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক ইবনে মুহাম্মদসহ আরও কয়েকজন ডাকসু নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com