• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি’ আয়োজন

প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৩:১২
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৩:১২

988896 3

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি’ আয়োজন

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ঢাকা কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।

এসময় এখানে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মনিরুল ইসলাম জিসান, নর্থ হলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনসহ ছাত্রদলের ঢাকা কলেজের বিভিন্ন পযার্য়ের নেতা-কর্মীরা।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম জিসান বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবে প্রতিদিন বেড়েই চলছে মৃত্যুর হার। এজন্য দেশবাসী ও ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের রক্ষায় ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। ডেঙ্গুর লার্ভা থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসকে মুক্ত করতে তারা চেষ্টা করছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। ছাত্রদল সবসময় দেশনায়েক জনাব তারেক রহমান ও এদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। এদেশের ক্রান্তিকালে সকল দুযোগে জাতীয়তাবাদী ছাত্রদল সকল সময়ে জনগণের পাশে থেকেছে। কিন্তু, বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের কোথাও সাধারণ জনগণের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য জোড়ালোভাবে কাজ করার সুযোগ পায়নি। তাদের ফ্যাসিবাদী আচরণের কারণে আমাদের সেইসব সুযোগ সংকুচিত ছিলো। আপনারা জানেন, বিগত জুলাই-আগষ্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে। ফলে, সারা বাংলাদেশে এখন কিছুটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় ছাত্রদল দেশগঠনে ও তাদেক রহমানের যে স্বপ্নের বাংলাদেশ; সেই বাংলাদেশ বিনির্মানের জন্য যে, চৌকস, মেধাবী ও ত্যাগী নেতা-কর্মী দরকার; সেই নেতা-কর্মী গঠনের প্রয়াস ছাত্রদল চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আজকের এই উদ্যেগ।

এসময় ঢাকা কলেজ উত্তর হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন বলেন, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আজকের এই অভিযান পরিচালনা হচ্ছে। গত ৫ আগস্টের পর যখন আমরা হলে উঠলাম, তখন মশার প্রচুর উৎপাত লক্ষ্য করলাম। এর মধ্য সাউথ হলের একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; যা আমাদের খুবই চিন্তিত করেছে। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে, একটা অভিযান দিলে হয়তো এর প্রাদুর্ভাব কিছুটা কমবে। এটা পুরোপুরি নির্মুল করতে, আমরা ধাপে ধাপে কর্মসূচি দিবো। এছাড়া সমাজসেবামূলক কাযক্রমের অংশ হিসেবে, অলরেডি আমরা একটা ভর্তি সহায়তা কাযক্রম পরিচালনা করেছি। এর ধারাবাহিকতায় আজকে ডেঙ্গু প্রতিরোধ কাযক্রম হাতে নিয়েছি। এরকম ভাবে সাধারণ শিক্ষার্থী সম্পৃক্ত হবে এরকম সামাজিক কার্যক্রম আমরা সামনে দিবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com