• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ কাইয়ুমের পরিবারকে ৭ লাখ আর্থিক সহায়তা কুবির

প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৮:০২
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৮:০২

9858969

শহীদ কাইয়ুমের পরিবারকে ৭ লাখ আর্থিক সহায়তা কুবির

কুবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম পরিবারকে ৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কনফারেন্স রুমে শহীদ আবদুল কাইয়ুমের স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ চেক হস্তান্তর করা হয়।

একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড মো. হায়দার আলী বলেন, দেশের সব জায়গায় বৈষম্য বিরাজমান ছিল। ছাত্ররা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে নতুন ভাবে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে অনিয়মগুলো দূর করতে সর্বদা সচেষ্ট থাকবো। তিনি আরও বলেন, শহীদ আব্দুল কাইয়ুম স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতি চিহ্ন স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে দেশের জন্য জীবন দিয়ে আব্দুল কাইয়ুম তার যে ভুমিকা টুকু ছিল সেটা পালন করে গেছে। কিন্তু আরও যে লক্ষ কোটি কাইয়ুম রয়েছে তাদের কাছে দেশটাকে রেখে গেছে। আর যাতে স্বৈরাচারের হাতে দেশে না যায়, সে দিকে লক্ষ্য রেখে এবং সকল শহীদসহ আব্দুল কাইয়ুমকে স্মরণ রেখে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবো।

ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, আমরা সততা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবো। এই দেশটাকে যাতে আর কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য আমাদেরকে দৃঢ় চেতনা জাগ্রত করে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসানউল্লাহ এবং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষার্থী আব্দুল কাইয়ুম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচীতে গুলিবিদ্ধ হয়ে সাভার এনাম মেডিকেলে চিৎিসাধীন অবস্থায় শহীদ হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com