• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২ জনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ৫:৪৩
আপডেট: শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ৫:৪৩

9685

করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৫৮ জনে। একই সময়ে নতুন করে ৬২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৮৯৯ জনে।

শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৭ হাজার ৩৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৯টি নমুনা। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com