ইংল্যান্ড সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিস্ফোরক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটাঙ্গন এখন উত্তাল। বিসিবি সভাপতি বলেছিলেন, এই মুহূর্তে জাতীয় দলের বড় সমস্যা হলো গ্রুপিং। আর এই গ্রুপিং হচ্ছে দলের দুই সুপারস্টার তামিম ইকবাল আর সাকিব আল হাসানের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে। দুই বড় ভাইকে খুশি রাখতে ক্রিকেটাররাও নাকি দুই ভাগে ভাগ হয়ে গেছেন। আজ রবিবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে এ বিষয়ে কথা বলতেই হলো।













