• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বড় সংগ্রহের পথে বাংলাদেশ, শান্তর অর্ধশতক

প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩ ১২:৩৩
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩ ১২:৩৩

9663696 1

বড় সংগ্রহের পথে বাংলাদেশ, শান্তর অর্ধশতক

আর পা ফসকায়নি বাংলাদেশ। হাঁটছে বড় সংগ্রহের পথে। দ্রুত উঠছে রান, ইতোমধ্যেই ছুঁয়েছে তিন অংকের ঘর। সব মিলিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে সঠিক পথেই আছে টাইগারদের ইনিংস। যেখানে পথপ্রদর্শক নাজমুল হোসেন শান্ত। অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।

শুরুতেই জাকির হাসানের উইকেট হারিয়ে যখন বিপদে দল, তখন দলের হাল ধরেন শান্ত। পাল্টা আক্রমণ চালান তিনি। জয়ের সাথে শতাধিক জুটি গড়ে দলে নিয়ে এসেছেন ভালো একটা অবস্থানে। লাঞ্চ বিরতিতে যাবার আগে দলের সংগ্রহ ২৪ ওভারে ১ উইকেটে ১১৬ রান।

শান্ত শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকলেও জয় খেলতে থাকেন ধীরে সুস্থে। মাটি কামড়ে, কড়া টেস্ট মেজাজে। দুজনের এই জুটিতে এগিয়ে যাচ্ছে দলও। এর মাঝে অবশ্য অর্ধশতক পূর্ণ করে নিয়েছেন শান্ত। ৫৮ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি। এখন অপরাজিত আছেন ৭৬ বলে ৬৪ রানে। জয়ের ব্যাটে ৭০ বলে এসেছে ৩৮ রান।

এর আগে মিরপুর টেস্টের সকালটা মনের মতো হয়নি বাংলাদেশের। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারের প্রথম বলেই হারায় জাকির হাসানের উইকেট নিঝাত মাসুদের শিকার হয়ে ২ বলে ১ রানে ফেরেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com