• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘সঠিক সময়ে ভুল জায়গা থেকে বেরিয়ে আসাই উত্তম’

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১১:৪৫
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১১:৪৫

966659852 1

‘সঠিক সময়ে ভুল জায়গা থেকে বেরিয়ে আসাই উত্তম’

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিমানবালা তামিমা সুলতানাকে বিয়ে করেন। ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, তাকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলা থেকে মুক্তি পেয়েছেন নাসির হোসেন। সেই মামলা থেকে খালাস পাওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে আছেন এই দম্পতি।

প্রথম স্বামী এবং সন্তান রেখে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেনকে স্বামী হিসেবে বেছে নেওয়াকে জীবনের সঠিক সিদ্ধান্ত বলেছেন তামিমা। আজ মঙ্গলবার ফেসবুকে পোস্টে এমনটি জানান তিনি।

তামিমার স্ট্যাটাসটি হুবহুতুল ধরা হলো-

সঠিক সময়ে ভুল জায়গা থেকে বেরিয়ে আসা—সবার কাছে ভুল মনে হলেও, আসলে তা সঠিক। কারণ ভুল জায়গায় সঠিক কাজকেও, ভুল বলে গণ্য করা হয়। ভুল জায়গায় সঠিক মানুষটিকে, অসনীয় যন্ত্রণা আর কষ্ট দিয়ে মেরে ফেলা হয়। ভুল জায়গায় বাবার বাড়ির সব থেকে মেধাবী মেয়েটিকেও পাগল বলা হয়।

ভুল জায়গায় চোখ ধাঁধানো সুন্দরীকেও কুৎসিত বানানো হয়! ভুল জায়গায় বিশ্বস্ত আর পবিত্র ভালোবাসার প্রতিদানে, বিশ্বাসঘাতকতা আর ধোঁকা পেতে হয়! তবুও এক দল মানুষেরা বলবে, একটু সয়ে নিলেই তো হয়! আর সেই মানুষগুলোর কাছে, নিজেকে ভালো প্রমাণের কিছু নেই, তাদের দেওয়া কলঙ্কে কিই বা আসে যায়!

তাই সাময়িক সময়ের জন্য মানুষ তোমাকে খারাপ ভাবলেও, তোমার জন্য সেই স্থান ত্যাগ করাটাই উত্তম। আজীবন ভুল জায়গায় মিথ্যা মায়ায় আবদ্ধ হয়ে ,ধুকে ধুকে মরে যাওয়া থেকে বুক ভরে স্বাধীনতার নিঃশ্বাস নাও।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com