• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৭৫

প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৬:২৭
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৬:২৭

96669896 10

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৭৫

খেলা ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। বল হাতে শুরুতেই দলকে উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট হাতে আজ দুর্দান্ত খেলেছেন কুশল মেন্ডিস। লঙ্কান এই ওপেনারের খেলা ৫৫ বলে ৮৬ রানের ইনিংসেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ গড়েছে সফরকারীরা।

শরিফুল ইসলাম-তাসকিন আহমেদদের আঁটসাঁট বোলিংয়ে আজ ব্যাটিং ইনিংসের শুরুর দিকে কিছুটা চাপেই ছিল লঙ্কানরা। টাইগার বোলারদের সামলে প্রথম ৩ ওভারে ১৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। তবে চতুর্থ ওভারের প্রথম বলেই তাসকিনের শিকারে পরিণত হন ওপেনার ধনঞ্জায়া ডি সিলভা।

চতুর্থ ওভারে তাসকিনের করা প্রথম বলেই সৌম্য সরকারের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন লঙ্কান এই ওপেনার। আউট হওয়ার আগে ১১ বল খেলে তিনি করেছেন ৮ রান। এদিকে ডি সিলভা ফেরার পর ক্রিজে কুশল মেন্ডিসের সঙ্গী হন কামিন্দু মেন্ডিস। আগের ম্যাচে এই মেন্ডিস জুটিই লঙ্কানদের এনে দিয়েছিল লড়াকু পুঁজি। তবে আজ আর ইনিংস বড় করতে পারেননি কামিন্দু মেন্ডিস।

অষ্টম ওভারে রিশাদের করা চতুর্থ বল উড়িয়ে মারতে গিয়ে শরিফুলের মুঠোবন্দী হন কামিন্দু। আউট হওয়ার আগে ১২ বলে ১২ রান করেছেন তিনি। এদিকে দলীয় ৫২ রানে কামিন্দু ফেরার পর ক্রিজে কুশল মেন্ডিসের সঙ্গী হন দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা। তবে প্রত্যাবর্তনের দিনে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি।

১ চার এবং ১ ছয়ে ১৩ বিওলে ১৫ রান করে মোস্তাফিজের বলে শরিফুলের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর চারিথ আসালাঙ্কাকেও প্যাভিলিয়নের পথ দেখান শরিফুল। এদিকে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপরাপ্রান্তে লঙ্কানদের রানার চাকা ঘুরিয়েছেন মেন্ডিস। টাইগার বোলারদের সামলে ৩৫ বলেই ফিফটি তুলে নেন তিনি। এরপর এগোচ্ছিলেন শতকের দিকে। তবে তাকে সেঞ্চুরি হাঁকাতে দেওননি তাসকিন। টাইগার এই স্পিডস্টারের বলে সৌম্যর মুঠোবন্দী হয়ে ৫৫ বলে সমান ৬টি করে চার ও ছয়ে ৮৬ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

এদিকে দলীয় ১৪০ রানে মেন্ডিস ফেরার পর শেষদিকে ক্রিজে এসে ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন দাসুন শানাকা। টাইগারদের হয়ে বল হাতে আজ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন রিশাদ এবং তাসকিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com