• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধে সড়কে যান চলাচল কম

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৬:০৮
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৬:০৮

8555585

অবরোধে সড়কে যান চলাচল কম

জনতার আওয়াজ ডেস্ক
দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। রোববার (৫ নভেম্বর) অন্যান্য এলাকার মতো রাজধানীর খিলগাঁও, মুগদা ও মানিকনগর এলাকায় কিছুটা ঢিলেঢালা অবস্থায় অবরোধ কর্মসূচি চলতে দেখা গেছে। তবে যান চলাচল কমেছে যাত্রাবাড়ী-বিমানবন্দর সড়কে।

সকাল সাড়ে ১০টার দিকে মুগদা বিশ্বরোড এলাকায় দেখা যায়, প্রতিদিনের মতোই সাধারণভাবে যান চলাচল করছে। প্রতিদিন এই সময়ে এই সড়কের বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির জটলা থাকলেও আজকে তেমনটা নেই। মাঝে মধ্যে দু’একটা বিআরটিসি বাস ও কিছু নিয়মিত চলাচলকারী বাস চলতে দেখা গেছে। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন।

এদিকে এই এলাকায় হরতাল অবরোধের সমর্থনে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে কোনো অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

গত ২৮ তারিখে বিএনপির সমাবেশে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। প্রথমে এক দিনের হরতালের পর তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়। রোববার থেকে অবরোধ কর্মসূচি থাকলেও শনিবার রাতেই বেশ কয়েক জায়গায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারাদেশেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com