• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগুনে দ্বগ্ধরা শঙ্কামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ২:০৫
আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ২:০৫

9605

আগুনে দ্বগ্ধরা শঙ্কামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় দ্বগ্ধদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়া ভায়াবহ ও অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (০১ মার্চ) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল রাতে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে, যেটি কখনো কাম্য ছিল না। এই দুর্ঘটনায় মোট ৪৬ জন মারা গেছেন। বাকি যে কয়জন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদের জন্য চেষ্টা করছি। আমি এখন আবার চিকিৎসকদের নিয়ে বসব। একটি পরিকল্পনা করব কীভাবে কী করা যায়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যান

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী বেইলি রোডে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে ১০ জন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com